• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ৩১৩ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

ডেস্ক নিউজ:
নাটোরের লালপুরে ওয়ালিয়া যুব সমাজের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা।

সকালে মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার, বালিশ ধরা, হাঁড়িভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশুদের দৌড় এবং বড়দের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ প্রায় কুড়িটি ইভেন্টে প্রাণবন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

মধ্যাহ্ন বিরতির পর বিকেলে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এলাকার সিনিয়র ক্রীড়া অনুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকদের এমন উদ্যোগ এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা