• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


বড়াইগ্রামে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক অন্যের জমি দখল করে বাড়ি তৈরির চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এতে বাধা দেয়ায় জমির মালিকসহ তার বৃদ্ধ পিতামাতাকে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।


স্থানীয়রা জানান, উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মৌজায় ২৭০০ হাল দাগে নাটোর-পাবনা মহাসড়ক সংলগ্ন ৫.৫২ শতাংশ জমি শাহীন খান ও তার আরো দুই ভাইবোন মালিকানা সুত্রে ভোগদখল করে আসছেন। কিন্তু প্রায় দুই বছর আগে কালিকাপুর মহল্লার মকছেদ আলী মন্ডল ও তার ছেলেমেয়েরা জমিটি তাদের বলে দাবি করে মামলা দায়ের করেন।

তবে শুনানী শেষে মামলার রায় শাহীন খানের পক্ষে আসে। পরে তারা আপিল করলে উচ্চ আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু তা অমান্য করে মঙ্গলবার মকছেদ আলী ও তার ছেলেরা জোরপূর্বক সে জমিতে ইট, বালু লোহার রড নিয়ে ঘর নির্মাণ শুরু করেন। এতে বাধা দিতে গেলে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহীন খান (৪৭), তার পিতা-আব্দুর রহিম খান (৭০) ও মা জরিনা বেগম (৬৫) কে পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।


এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মকছেদ মন্ডল বলেন, জমির মালিকানা নিয়ে তাদের দাবি সঠিক নয়। জমি আমাদের। সেজন্যই আমরা ঘর করতে গেছি। তবে আদালতের নির্দেশনা অমান্য করে ঘর তোলা সঠিক কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।


এ বিষয়ে ঘটনার দিন রাতে নিজেদের নিরাপত্তা চেয়ে এবং বিচার দাবিতে একটি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা