• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

শপথের আগে জিয়াউর রহমানের মাজারে এমপি আব্দুল আজিজ

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ৬৫৪ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ শপথ গ্রহণের প্রাক্কালে রাজধানীতে গিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।রোববার ঢাকায় পৌঁছে তিনি মাজারে ফুলেল শ্রদ্ধা জানান এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শহীদ নেতার রূহের মাগফিরাত কামনা করেন ও মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি গুরুদাসপুর-বড়াইগ্রামের জনগণের আস্থা অর্জন করে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় তিনি গভীর কৃতজ্ঞতা জানান।আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।মাজার জিয়ারতের সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমনসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে নাটোর-৪ আসনের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা