• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন 

Reporter Name / ১০২৫ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৭ মে) সকালে উপজেলার বনপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী রামাকান্তপুর গ্রামের মোঃ মিনারুল ইসলামের পুত্র এবং ঢাকা জর্জ কোর্টের এডভোকেট মোঃ শরিফুল ইসলাম।

এসময় তিনি লিখিত বক্তব্যে জানান, ০২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ০২ নং ওয়ার্ড রামকান্তপুর ইউপি সদস্য একই গ্রামের মৃত মেছের প্রামানিক এর ছেলে সাজেদুল ইসলাম সাজদার, তার ভাই শহিদুল ইসলাম এবং মামা শ্বশুর ইকোরী এলাকার আজাহার আলীর পুত্র রফিকুল ইসলাম ভোলা সহ কয়েকজন গত ১৪ মে দুপুরে কাউকে কিছু না জানিয়ে জমি পরিমাপের নামে গুরুদাসপুর থানাধীন ৮২ নং রওশনপুর মৌজার আরএস ২৬৫ নং খতিয়ান ভুক্ত ৯৩৩ নং দাগের ১৬ শতক জমি জবর দখল করে। উক্ত জমি নিয়ে গুরুদাসপুর সহকারী জজ আদালত, নাটোর এ ৭০/২০০৯ নং মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু তারা আদালত অবমাননা করে আমাদের বৈধ সম্পত্তি দখল করে নেয়। এবিষয়ে গত ১৬/০৫/২৫ ইং তারিখে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, কিন্তু অভিযোগের দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাকে সম্পূর্ণ অসহযোগিতা করেন।

তিনি আরো জানান, বিগত ২০২৩ সালে এই ভূমিদস্যু ইউপি সদস্য এবং তার সহযোগীরা আমার পিতার ক্রয় সূত্রে প্রাপ্ত বড়াইগ্রাম উপজেলার ৯১ নং রামকান্তপুর মৌজার আরএস ১৬৫ নং খতিয়ান ভুক্ত ০৯ নং দাগের বৈধ সাড়ে ০৩ শতাংশ জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণ করে। এ সংক্রান্ত বিষয়ে তৎকালীন সময়ে একাধিকবার গ্রাম্য সালিশ হইলেও ভূমিদস্যু দখলবাজ ইউপি সদস্য সাজদার ও তার অনুসারীরা সালিশে উপস্থিত না হয়ে আমাদের হুমকি দিয়ে জানাই এই জমি আর ফেরত দেওয়া হবে না। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভূমিদস্য দখলবাজ ইউপি সদস্য ও তার অনুসারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ন্যায় বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাজেদুল ইসলাম সাজদার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা