• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

মোবাইল অ্যাপসের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে নাটোরের বড়াইগ্রামে এক স্কুল ছাত্রীর বাড়িতে ছুটে এসেছেন চীনা নাগরিক সুবেজ। তিনি বর্তমানে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের চর ভবানীপুর ভাটোপাড়া গ্রামে তার বন্ধু সাদিয়া খাতুনের (১৭) বাড়িতে অবস্থান করছেন। সাদিয়া ওই গ্রামের কৃষক সাদ্দাম হোসেনের মেয়ে। 

বৃহস্পতিবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সুবেজ। বিমানবন্দর থেকে সাদিয়ার স্বজনরা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে শুক্রবার সকাল থেকে চীনা নাগরিকের আগমণের খবর পেয়ে শত শত নারী-পুরুষ সাদ্দাম হোসেনের বাড়িতে ভীড় করছেন।

জানা যায়, সাদিয়া স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। কয়েক মাস আগে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে ওই চীনা নাগরিকের সাথে সাদিয়ার পরিচয় হয়। এরপর থেকেই তাদের কথোপকথন ও বন্ধুত্বের সূত্রপাত। 

সাদিয়া জানান, আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব, অন্য কিছু নেই। তবে আমারও যেমন তাকে ভালো লাগে, সেও আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। কথাবার্তার এক পর্যায়ে তিনি নিজেই আমাদের বাড়িতে আসতে চান। তখন আমার অতোটা বিশ্বাস হয়নি। পরে ভিসা-পাসপোর্ট দেখালে বিষয়টি আমি বাবা-মাকে জানাই। তারাও সম্মতি দিলে তিনি বাংলাদেশে এসেছেন। চীনা নাগরিক সুবেজ বলেন, আমি বন্ধুত্বের টানে বাংলাদেশে এসেছি। 

সাদিয়ার পিতা সাদ্দাম হোসেন জানান, আমার মেয়ে আমাকে জানানোর পর আমি তাকে আসতে বলেছি। সে আমার মেয়ের বন্ধু। সে আমার বাড়িতে এসেছে, এতে আমি খুশী। একজন মেহমান হিসাবে সে থাকবে, বেড়াবে-চলে যাবে। অন্য কোন বিষয় নেই এর মধ্যে। 

জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা