• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, কাল ছিল তার বিয়ে! বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার প্রচারণা নিয়ে উত্তেজনা

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের চেয়ে শিক্ষার মান উন্নয়ন করতে হবে- জেলা প্রশাসক আসমা শাহীন

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ৫২১ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ডেস্ক নউজ: 

‍”শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের চেয়ে শিক্ষার মান উন্নয়ন করতে হবে” বড়াইগ্রাম উপজেলার শিক্ষকদের সাথে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন।

মঙ্গলবার (২১ অক্টোবর ) সকাল থেকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ বেশকিছু কর্মসূচি নিয়ে উপজেলার কয়েকটি বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা ভূমি অফিস ও বনপাড়া পৌরসভা সহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

পুর্ব নির্ধারিত সময় দুপুর একটায় উপজেলা মিলনায়তনে শিক্ষকদের সাথে মত বিনিময় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বেশিরভাগ বিদ্যালয় থেকে অবকাঠামোগত উন্নয়নের জন্য দাবি করা হয় কিন্তু শিক্ষার মান উন্নয়ন আশানুরূপ দেখতে পাচ্ছি না, এ বিষয়ে শিক্ষকদের জোরালো ভুমিকা পালন করতে হবে। বিদ্যালয়ে ডিভাইস ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে কঠোর হতে হবে এবং পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে আন্তরিকতার সঙ্গে পাঠদান নিশ্চিত করতে হবে। তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার সন্তান সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরছে কিনা? কার সঙ্গে মেলামেশা করছে সে বিষয়ে সচেতন থাকতে হবে, একই সাথে আপনার বাচ্চাকে এন্ড্রয়েড ফোন দিচ্ছেন কিন্তু সেটা সঠিক ব্যবহার হচ্ছে কিনা এবং মোবাইলে আসক্ত যেন না হয় তা খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে তিন বছরের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি তার মধ্যে নাটোরকে তামাকমুক্ত ঘোষণা, বিদ্যালয় গুলোর ২০০ গজের মধ্যে তামাকের প্রচার ও বিক্রি জিরো টলারেন্স এবং পড়াশোনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সৃজনশীল কার্যক্রম এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ক্যারাতে প্রশিক্ষণ, ভাষা প্রশিক্ষণ এবং ব্যায়ামাগার প্রতিস্থাপন ইত্যাদি।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মুরাদ হোসেন প্রামানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী সহ সকল দপ্তর প্রধান, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ-প্রধান শিক্ষক, সাংবাদিক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

শেষে তিনটি শিক্ষা বোর্ডের মধ্যে এইচএসসিতে জেনারেল শিক্ষা বোর্ডের অধীনে ৬৭জন, কারিগরি বোর্ডের অধীনে ০৮ জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে ০২ জন মোট ৭৭ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আসমা শাহীন।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পরিদর্শন করেন এবং সকল দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি । এরপর বিকেল সাড়ে তিনটায় নগর ইউনিয়ন পরিষদে কৃষকদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি উপজেলার পাঙ্গিয়ার দিঘী পরিদর্শন করেন এবং উপল শহরের দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা