• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ২৯২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক:

দারিদ্র্য, প্রতিকূলতা ও সামাজিক কটূক্তিকে জয় করে জাতীয় অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল প্রতিযোগিতায় ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের জান্নাতুল ফেরদৌস ফারিহা মনি। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজিত এই প্রতিযোগিতায় তার অসাধারণ পারফরম্যান্সে গর্বিত লালপুরসহ পুরো রাজশাহী অঞ্চল।

টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিপক্ষে ৫-০ গোলের জয়ে একাই চার গোল এবং সেমিফাইনালে খুলনার বিপক্ষে একটি গোল করেন ফারিহা। দুই ম্যাচে দলের সাত গোলের মধ্যে পাঁচটিই আসে তার পা থেকে। ফাইনালে দল শিরোপা জিততে না পারলেও পুরো আসরে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি।

বাকপ্রতিবন্ধী বাবা মুকুল মণ্ডল ও দিনমজুর মা আজেলা বেগমের সংসারে বেড়ে ওঠা ফারিহা অভাবের মধ্যেও কৃষিকাজ, পাট ধোয়ার কাজ শেষে প্রতিদিন প্রায় আট কিলোমিটার সাইকেল চালিয়ে অনুশীলনে যেতেন। সমাজের নানা কটূক্তিকে উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি।

নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির কোচ মোহাম্মদ জুয়েল বলেন, “ফারিহা অত্যন্ত পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ একজন খেলোয়াড়। সঠিক পরিচর্যা পেলে সে একদিন বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করবে।”

নিজের সাফল্য নিয়ে ফারিহা বলেন, “এই অর্জন শুধু আমার নয়, পুরো দলের।”

তার এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। তাদের মতে, ফারিহার সাফল্য লালপুরের গর্ব এবং দেশের অসংখ্য মেয়ের জন্য অনুপ্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা