• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন গ্রেফতার

Reporter Name / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬



ডেস্ক রিপোর্ট:


নাটোরের লালপুরে আব্দুস সামাদ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সামাদ উপজেলার সেকচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সংস্কার কাজের জন্য সিমেন্ট কিনতে পার্শ্ববর্তী কদিমচিলান বাজারে যান আব্দুস সামাদ। এ সময় দোকানদাররা বাজারদরের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দোকানদার রুহুল আমিন (২১) ও তার ভাই তরিকুল ইসলাম (১৯)সহ কয়েকজন লোহার রড দিয়ে এলোপাথাড়ি, পেটাতে থাকে, এতে সামাদের মাথায় গুরুতর জখম হয়।

স্থানীয়দের সহায়তায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।


ঘটনার পর সামাদের পিতা মোমিন মন্ডল বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় এজাহারভুক্ত আসামি তরিকুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামি রুহুল আমিন সহ অন্যরা পলাতক রয়েছে। আটক তরিকুল ওই এলাকার তমেজ প্রামানিকের ছোট ছেলে।


লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, সংশ্লিষ্ট ঘটনার পর নিহতের পিতা থানায় মামলা দায়ের করেছেন, পুলিশ এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, অপর আসামিদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা