• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গুলি

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

লালপুর ( নাটোর) প্রতিনিধি:

লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে গুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ( ২১ এপ্রিল) রাত ১১:৩০মি: দিকে লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের ওসমান মন্ডলের বাড়িতে তার ছেলে সিরাজের শয়ন ঘরে প্রতিপক্ষ নাসিরের নেতৃত্বে গুলির অভিযোগ উঠেছে। এ সময় সিরাজ বাড়ির উঠানে থাকায় দৌড়ে পালিয়ে যায়।
সিরাজ জানায়, নওপাড়া গ্রামের নাসিরের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাসিরের নেতৃত্বে আমার শয়ন কক্ষে গুলি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি উঠানে থাকায় দৌড়ে পালিয়ে পুলিশে খবর দিই। পুলিশ রাতে এসে গুলির খোসা উদ্ধার করেছে।
এ ব্যাপারে নাসির জানায় , সিরাজের বিরুদ্ধে আমার মামলা করা আছে, তারা মামলা তুলে নিতে চাপ দিলে আমি রাজী হয়নি। সিরাজেরা নিজেরাই এঘটনা ঘটিয়ে আমাকে চাপে রাখতে চাই, যাতে মামলা প্রত্যাহার করি । এটা তাদের যড়যন্ত্র।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান , গুলি হয়েছে তার আলামত পাওয়া গেছে এবং গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ , তবে কিভাবে হলো এটা এমুহুর্তে বলা সম্ভব না।


আপনার মতামত লিখুন :

One response to “লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গুলি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা