• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, সিএনজি সহ চোরচক্রের একজন গ্রেফতার

Reporter Name / ২৭০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মোঃ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধারের পাশাপাশি চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক কাটিং প্লাস এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের চুরি করে আসছিল।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার কুজিপুকুর গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম (২৭) গত ৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে অর্জুনপুর গ্রামের একটি আমবাগানে তাঁর ছাগলটি বেঁধে রেখে যান। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ছাগলটি চুরি করে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে এসে ছাগলটি না পেয়ে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হন এবং লালপুর থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) এস এম গোলাম মোর্শেদ তদন্তভার গ্রহণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করেন। বিভিন্ন সূত্র যাচাই-বাছাই এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরবর্তীতে স্থানীয় জনতার সহযোগিতায় ধুপইল এলাকা থেকে মামুন হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্জুনপুরের বরমহাটি এলাকা থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় চুরির কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক কাটিং প্লাস এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
লালপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯ ধারায় দায়ের করা হয়েছে. এবং আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা