• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে মহাসড়কের কাদায় পিছলে দূর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ১

Reporter Name / ৩১১ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় আকাশ (২৮) নামের এক মোটর সাইকেল আরহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর একজন।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের বনলতা অটো ভাটার কিছু অদুরে এদূর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার চক নটাবাড়ীয়া গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে।

নিহতের পরিবার অভিযোগ করে বলেন, গভীর রাতে বনলতা অটো ইট ভাটায় অবৈধভাবে বিভিন্ন এলাকা থেকে মাটি আসে। এতে মহাসড়কে মাটির প্রলেপ পড়ে। গত রাতে বৃষ্টি হয়ে তা ব্যপক কাদার সৃষ্টি হয়, যা এখন মরনফাঁদ। সকালে মোটর সাইকেল যোগে আকাশ তার এক বন্ধু সহ বনপাড়া বাজারে যাওয়ার পথে ওই কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লাগে। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে বনলতা অটো ভাটার সামনে গিয়ে মহাসড়কে মাটি ফেলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে, এসময় ফ্যাক্টরির পরিচালকসহ অফিস স্টাফ তালা মেরে অফিস থেকে পালিয়ে যায় এবং প্রায় দুই ঘন্টা পরে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় ভাটায় ফিরে আসে।

বনলতা অটো রি-ফ্যাক্ট্ররী’র পরিচালক কামরুল ইসলাম জানান, কিছু চাঁদাবাজ চাঁদা না পেয়ে হামলা করেছে, নগদ টাকা লুটপাট করেছে, ৪জন আহতের দাবি করেন তিনি।

অন্যদিকে, নিহত আকাশের চাচা সাংবাদিক সুরুজ বলেন, বনলতা ভাটার অবৈধ মাটি পরিবহনের জন্য প্রতিবছর সড়ক দূর্ঘটনায় ক্ষতির শিকার হয় অনেক পরিবার। অবৈধ মাটি উত্তোলন ও মহাসড়কে পরিবহন বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। হামলার বিষয়ে তিনি বলেন, একটা প্রাণ ঝরে গেছে ভাটা কর্তৃপক্ষের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতার কারনে। নিহতের বন্ধুরা ক্ষুব্ধ হয়ে ভাটার সামনে গিয়ে বিচারের দাবিতে স্লোগান দিয়েছে। ভাংচুর লুটপাটের কোন ঘটনা ঘটেনি। তারা নিজেদের দোষ ঢাকতে ভাংচুর লুটপাটের নাটক সাজিয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস আটক করা হয়েছে। তিনি আরো বলেন, রাস্তার কাদা ও বালীর কারনে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা