• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ডেস্ক নিউজ:


নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন।


বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ২২৯ টাকা আয় ও ৫ কোটি ১৬ লাখ ১৬ হাজার ১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। বাজেটে ১৯ লাখ ০৩ হাজার ২১৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।


সভায় পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় ওসি আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, ব্যবসায়ী ঈমান আলী ও মামুনুর রশিদ শিপন, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ সাইফুর রহমান ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বক্তব্য রাখেন।

এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী , সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা