• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে মাদক ব্যবসায়ী দুই ভাই আটক, ৩০ দিনের কারাদণ্ড

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের রশিদ ডিলারের মোড় এলাকায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদর ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আবুল হোসেনের ছেলে আশিক (২৩) ও আতিক (২০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নারীদের উত্ত্যক্ত করতেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় পূর্বে একটি আঞ্চলিক সালিশ বৈঠকে তাদের সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যায়।
এলাকাবাসী জানান, বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের আনাগোনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং স্কুল-কলেজ শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে দুই ভাইকে আটক করে থানায় খবর দেয়।
ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুইজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা