• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালপুরের যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি! বড়াইগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক

Reporter Name / ৯৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

রবিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার বাহিমালী আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত তোতা মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ।

অভিযানকালে বাড়ি থেকে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ১০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ জব্দ করা হয়। পরে জব্দকৃত উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ সময় মৃত তোতা মিয়ার স্ত্রী পারুল আক্তার (৫৫)কে আটক করা হয়। তাকে নিয়মিত মামলা দায়েরের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

অভিযান পরিচালনায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা