• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনায় মহাসড়ক অবরোধ, কলেজ গেট ভাঙচুর

Reporter Name / ২৬৩ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে সেন্ট জোসেফস স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বর্ণব রোজরিও’র আত্মহত্যার ঘটনায় মহাসড়ক সড়ক অবরোধ ও কলেজ গেট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে দ্বাদশ শ্রেণির ছাত্র বর্ণব রোজারিও (১৯)।

সে ওই এলাকার বিপ্লব রোজারিওর ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বর্ণব মানসিকভাবে ভেঙে পড়ে। কলেজ থেকে ফলাফল জানার পর সে চরম হতাশায় ভুগছিল। পরিবার ও সহপাঠীদের ধারণা, নিজের প্রতি অভিমান থেকেই সে এ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনার জন্য কলেজের অধ্যক্ষকে দায়ী করে সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং কলেজের গেটে ভাঙচুর চালায়।

পরে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতা এবিএম ইকবাল হোসেন রাজুর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা