• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালপুরের যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি! বড়াইগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা বড়াইগ্রামে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বড়াইগ্রামে আগুনে পুড়ে ভস্ম হলো কৃষক ইয়াছিন মিয়ার স্বপ্ন

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ডেস্ক নিউজ:

নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ইয়াছিন মিয়ার দুইটি বসতঘরসহ গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার ভবানীপুর পাটোয়ারীপাড়া এলাকার নূর মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াছিন মিয়া ওই এলাকার কালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ঘরে থাকা ঘুটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গরুর ঘরে। এতে ইয়াছিন মিয়ার দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বিদেশি জাতের দুইটি গরু, তিনটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র ভস্মীভূত হয়।

পরে স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন কৃষক ইয়াছিন মিয়া।কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে পরিবারটির স্বচ্ছলতার স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ আগুনে সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান প্রতিবেশীরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি সহযোগিতা কামনা করেছেন সচেতন মহল ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা