• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামের আলোচিত ভেকু ব্যবসায়ী হত্যাকাণ্ডের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ১৯৭ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬


ডেস্ক নিউজ:
নাটোরের বড়াইগ্রামে আলোচিত ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন রিপন (৪৮) কে গ্রেফতার করেছে র‍্যাব-০৫ ও র‍্যাব-১২।


শনিবার (০২ মে) দিবাগত রাত আনুমানিক সোয়া ১১টার দিকে র‍্যাব-০৫, সিপিসি-২, নাটোর এবং র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি যৌথ আভিযানিক দল পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ইকবাল হোসেন রিপন পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়ার বাসিন্দা এবং তিনি বড়াইগ্রাম থানার ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পলাতক ছিলেন।


র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে তারা।
পরবর্তীতে তাকে বড়াইগ্রাম থানার মামলা নং-০৯, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫, পেনাল কোডের ৩৬৪/৩০২/৩৪ ধারায় পাবনা সদর থানার মাধ্যমে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব আরো জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা