• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ২০০ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ডেস্ক নিউজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ । তিনি ধানের শীষ প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৮৪৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৮৯ ভোট। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে চারটটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে ১৬৭টি কেন্দ্রে। এরমধ্যে গুরুদাসপুরের ৬৮ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৬ হাজার ৫৪১ ভোট। বড়াইগ্রামের ৯৯ কেন্দ্রে পেয়েছে ৯৩ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল হাকিম গুরুদাসপুরে পেয়েছে ৫২ হাজার ৭০৫ ভোট এবং বড়াইগ্রামে পেয়েছে ৮১ হাজার ৪৮৪ ভোট।এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এম ইউসুফ আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছে ২ হাজার ৭৭০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ এমদাদুল্লাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছে ৩ হাজার ৮১৮ ভোট এবং এবি পার্টির প্রার্থী মোঃ মোকছেদুল মমিন ঈগল প্রতীকে পেয়েছে ২৫৪ ভোট। আলহাজ্ব আব্দুল আজিজ ধারাবারিষা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান, ১বার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে আছেন । তার প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রার্থী মাওলানা আব্দুল হাকিম প্রথমে বনপাড়া পৌর ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বর্তমানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারীর দায়িত্বে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা