• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

নাটোরে এক ডিলারের দুই হাজার লিটার পেট্রোল উধাও

Reporter Name / ২২৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:


নাটোরে মেসার্স সুজন এন্টার প্রাইজ নামে এক ডিলার পয়েন্টের নামে বরাদ্দকৃত দুই হাজার লিটার পেট্রোলের খোঁজ মিলছেন না। গত বৃহস্পতিবার সিরাজঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে নাটোরের মৌখাড়া বাজারের ডিলার সুজন মন্ডলের নামে দুই হাজার লিটার পেট্রোল বরাদ্দ হয়। কিন্তু ডিলার সুজন তা দোকানে না এনেই কালোবাজারে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুর পর্যন্ত সেই তেলের সন্ধান মেলেনি।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মৌখাড়া পূর্ব বাজারের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্যাকড পয়েন্ট ডিলার সুজন মন্ডলের বাড়িতে ও ডিলার পয়েন্টে দুই হাজার লিটার পেট্রোলের খোঁজ করা হয়। কিন্তু তাতেও তার নামে বরাদ্দকৃত সেই তেলের কোনও সন্ধান মেলেনি| এবিষয়ে সুজন মন্ডলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার তেল বহনকারী লরীটি বাঘাবাড়ি ডিপোতে নষ্ট হয়ে যাওয়ায় এখনও তেল এসে পৌঁছায়নি। সুজন মন্ডলকে নির্দেশনা দেয়া হয়েছে, তেল যখনই তার ডিলার পয়েন্টে পৌঁছাবে তথনই তা যেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়| বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সুজন মন্ডল সাংবাদিকদের লরি নষ্ট হবার একই কথা জানিয়ে নানা অসংলগ্ন কথা বলেন।

কখনো তিনি বলেন, ডিলার পয়েন্টে পেট্রোল আনলে লোকজন হাঙ্গামা করবে। তাই অনেকের কাছে ড্রাম ধরে পাইকারি বিক্রির কথা ভাবছেন। নষ্ট হওয়া লরী চালকের মোবাইল নাম্বার চাইলে সুজন মন্ডল জানান, চালকের নাম্বার তার কাছে নেই। তেল কালো বাজারে বিক্রি করে দিয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর দেননি তিনি।


আপনার মতামত লিখুন :

One response to “নাটোরে এক ডিলারের দুই হাজার লিটার পেট্রোল উধাও”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা