• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালপুরের যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি! বড়াইগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা বড়াইগ্রামে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুরে চুরি হওয়া এক মাস বয়সী নবজাতক উদ্ধার

Reporter Name / ২৪২ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর থেকে চুরি হওয়া এক মাস বয়সী কন্যা শিশু নিঝুম উদ্ধার হয়েছে। রবিবার সকালে উপজেলার লক্ষণবাড়িয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় একই উপজেলার নবীনগর গ্রাম থেকে শিশুটি চুরি হয়।

লালপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, শনিবার সকালে ১৫ বছর বয়সী এক কিশোরী দিনমজুর জালাল উদ্দিনের বাড়িতে আসে। মেয়েটি নিজেকে অসহায় দাবি করে আশ্রয় প্রার্থনা করে। মানবিক দিক বিবেচনা করে জালাল উদ্দিনের পরিবার কিশোরীকে বাড়িতে থাকতে দেন। কিন্তু সন্ধ্যার দিকে ঐ কিশোরী সবার অগোচরে ঘরে থাকা জালাল উদ্দিনের এক মাস বয়সী কন্যা নিঝুমকে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেও কারও সন্ধান পায়না। বিষয়টি তারা পুলিশকে জানালে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসায়। পরে রবিবার সকালে একই উপজেলার লক্ষণবাড়িয়া এলাকায় রাস্তার পাশে শিশুটিকে ফেলে রেখে যায় চোরচক্র।

সেখান থেকে এক নারী শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও শিশুটির মা বাবা সেখানে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি তদন্তের জন্য শিশু ও তার পরিবারের লোকজনকে থানায় আনা হয়েছে। চোরকে সনাক্তের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা