• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশিষ্ট আইনজীবি সৈয়দা সাজিয়া শারমিন-এর সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে ২০২৬) সকালে নাটোরের লালপুর উপজেলার পানসিপাড়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের গ্রামের বাড়িতে এই শুভেচ্ছা বিনিময় ও​ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন-এর স্বামী এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু। ​সৌজন্য সাক্ষাৎকালে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলও প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং সমাজের উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। ​এসময় লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, অর্থ সম্পাদক জামিল হোসেন, ধর্ম ও ক্রীড়া সম্পাদক শিমুল আলী, প্রকাশনা সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক মাহাবুর রহমান এবং সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা