• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ১৫৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক:


চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার অফিসার্স ক্লাবের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।

ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন বড়াইগ্রাম সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর। অন্যদিকে, আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করীম রেজা। উভয় দলের খেলোয়াড় হিসেবে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৫–১ গোলে হারিয়ে বিজয়ী হয় আর্জেন্টিনা সমর্থক দল।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা