• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট

Reporter Name / ১১৭ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

নিউজ ডেস্ক:
নাটোরের লালপুরে একটি জুট মিলে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালিয়ে প্রায় ৮৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলসে এ ঘটনা ঘটে। প্রায় ৩৫-৪০ জনের একটি সশস্ত্র ডাকাত দল মিলের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে পুরুষ ও নারী কর্মীদের আলাদা কক্ষে হাত-পা বেঁধে রাখে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। তারা একটি ৬৩০ কেভিএ ট্রান্সফরমার, সাব-স্টেশনের যন্ত্রাংশ, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, ব্যাটারি, মোটর ও খুচরা যন্ত্রাংশসহ প্রায় ৮১ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া কর্মচারীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকা নগদ ছিনিয়ে নেয়। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

জুট মিলের মালিক সাজিদ মল্লিক জানান, কর্মচারীদের বাঁধন খুলে দেওয়ার পর তিনি ঘটনাটি জানতে পারেন। তিনি দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।

এ ঘটনায় রোববার (৩১ মে) সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলা রুজু করা হয়েছে। আসামিদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা