• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালপুরের যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি!

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}


ডেস্ক নিউজ:
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের এক যুবকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম মেহেদী হাসান। তিনি উপজেলার ওয়ালিয়া মন্ডলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

এ ঘটনায় রোববার (২৪ মে) নাটোর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ও সিনিয়র বিএনপি নেতা মুক্তারুজ্জামান বাদী হয়ে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

জানা যায়, রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু রামিসা আক্তারের পরিবারের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে গত ২১ মে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে মেহেদী হাসানের বিরুদ্ধে।

নাটোর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মুক্তারুজ্জামান বলেন, অভিযুক্ত মেহেদী হাসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য। এছাড়া তার বাবা মিজানুর রহমান ওয়ালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “বাংলাদেশের গর্ব ও তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযুক্ত মেহেদী হাসান বা তার পরিবারের সদস্যদের কাউকে এলাকায় পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা