• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।


রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম।


ঘোষিত প্রার্থীদের মধ্যে বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আমির ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিককল্যাণ সেক্রেটারি মোঃ বাবর আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ মাহফুজা খানম এর নাম ঘোষণা করা হয়।


এছাড়াও বনপাড়া পৌরসভার মেয়র পদে হুমায়ুন কবির, বড়াইগ্রাম পৌরসভার মেয়র পদে অধ্যাপক আবু সাঈদ এর নাম ঘোষণা করা হয়।


ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীরা হলেন, জোয়াড়ী ইউনিয়নে আইয়ুব আলী মন্ডল, বড়াইগ্রাম ইউনিয়নে হাসানুল বান্না উজ্জ্বল, জোনাইল ইউনিয়নে মাহবুবুল আলম, নগর ইউনিয়নে হাসিনুর রহমান, গোপালপুর ইউনিয়নে হাবিবুর রহমান এবং চান্দাই ইউনিয়নে আব্দুল হান্নান বাদশা। তবে মাঝগাঁও ইউনিয়নের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি।


অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর আলহাজ মাওলানা হাবিবুর রহমান সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক অনুষ্ঠান সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা