• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রামে অধ্যক্ষ ওসমান গনির চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৫৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রামে ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওসমান গনির চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার(১৫ মে) বিকেলে উপজেলার বনপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।


লিখিত বক্তব্যে অধ্যক্ষ ওসমান গনি বলেন, গত সরকারের পতনের পর একটি সংঘবদ্ধ চক্র তার ছুটিকালীন সময়ে ‘মব’ সৃষ্টি করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তিনি জানতে পারেন, সেই কাগজে তার পদত্যাগপত্র লেখা হয়েছে।


তিনি জানান, ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে বিরত রাখলেও বেতন-ভাতা চালু রাখার সিদ্ধান্ত দেয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজের কাছে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলে তিনি বিষয়টি পর্যালোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানে যোগদানের জন্য একটি ডিও লেটার প্রদান করেন।


অধ্যক্ষ ওসমান গনি দাবি করেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং কোনো পদ-পদবীতেও ছিলেন না। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো পুনরায় যাচাই করে প্রকাশের আহ্বান জানান তিনি।


এ সময় তিনি সকলের সহযোগিতায় ইসলামপুর গুনাইহাটি ফাজিল মাদ্রাসার সার্বিক পরিবেশ রক্ষা ও তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ওসমান গনির শ্বশুর নূর মোহাম্মদ, স্ত্রী মোছা. সাজেদা বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা