• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে ওয়ালিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ১৭৭ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

ডেস্ক নিউজ:

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নাটোর-১(লালপুর – বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ।

রবিবার (৩ মে) সকালে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় ৭নং ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু ও সিদ্দিক আলী মিষ্টু (বিল মারিয়া ইউপি চেয়ারম্যান), ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জয়নাল আবেদীন, সদস্য শফিকুল ইসলাম মিল্টন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আমিরুল ইসলাম ও ফয়সাল আমিন, ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুন্নবী দুলু, সাবেক ইউপি সদস্য আমীর হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন হলে বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, স্থানীয় কৃষকদের জীবনমান উন্নত হবে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা