• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালপুরের যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি! বড়াইগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা বড়াইগ্রামে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। বনপাড়া বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে শ্রমিকরা তাদের অধিকার ও ন্যায্য দাবিসমূহ তুলে ধরেন।


উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাঁতি দলের সভাপতি আব্দুস সালাম, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন, পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, তরুণ নেতা জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শ্রমিকরা।
উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে এ দিবসের সূচনা হয়। পরবর্তীতে ১৮৮৯ সালে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১লা মে-কে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার আদায়ের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।
এছাড়াও বড়াইগ্রাম উপজেলা তাঁতি দল, বড়াইগ্রাম সড়ক ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক উন্নয়ন ফেডারেশন, বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা