• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে নির্মাণাধীন প্রকল্পে বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ

Reporter Name / ২৫০ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় কেলি হেয়ার নামে একটি চায়না প্রকল্পের নির্মাণাধীন কাজে বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পাবনা জেলার ঈশ্বরদী ইপিজেড এলাকার ওই ঠিকাদার আবিদুনের অভিযোগ, প্রকল্পের কাজে ভরাট বালু ফেলার সময় কদিমচিলান ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল বারী তার কাছ থেকে প্রতি গাড়ি বালুর জন্য ৪০০ টাকা করে দাবি করে বলেন, তিনি প্রতিমন্ত্রী পুতুলের নির্দেশনায় প্রকল্পটির দেখভাল করছেন এবং এ কারণে প্রতি গাড়ি ভরাট বালুর জন্য নির্ধারিত হারে টাকা দিতে হবে। ঠিকাদার আবিদুন আরও জানান, পরিস্থিতির কারণে তিনি নিরুপায় হয়ে ওই টাকা দিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল বারীর মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

One response to “লালপুরে নির্মাণাধীন প্রকল্পে বিএনপি নেতার চাঁদা দাবির অভিযোগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা