• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার সকাল থেকেই উপজেলা জুড়ে বিরাজ করে আনন্দ আর উৎসবের আমেজ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে, যা পুরো এলাকায় এক উৎসবের রঙ ছড়িয়ে দেয়।এরপর দিনব্যাপী অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, নারী ও শিশুদের জন্য বয়সভিত্তিক নানা প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক জেলার বিএনপির সদস্য , সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা বয়েতুর রেজা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধীজন।

উৎসবমুখর এই আয়োজন বড়াইগ্রামের মানুষের মাঝে নতুন বছরের আনন্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।দিনব্যাপী এ আয়োজনের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন।


আপনার মতামত লিখুন :

One response to “বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা