• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি

Reporter Name / ২৬৫ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সরকারি ০১ নম্বর খাস খতিয়ানের জমি অবৈধ দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টার সময় ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে এক ব্যক্তিকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (১লা এপ্রিল) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার হারুয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
জানা যায়, বনপাড়া পৌরসভার আওতাধীন ০১ নম্বর খাস খতিয়ানের ২৪৪/৮৬৩ নং দাগের ৬৬ শতাংশ জমির একাংশে অভিযুক্ত আব্দুল বারেক নামের এক ব্যক্তি অবৈধভাবে দখল নিয়ে স্থায়ী নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই ব্যক্তিসহ আরো অনেকে জমিতে অবৈধভাবে দখল করে ইটের গাঁথুনি দিয়ে ঘর নির্মাণ করেছিলেন। সে সময় তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং স্থাপনা অপসারণের নির্দেশ দেন।
দীর্ঘদিন পর পুনরায় একই অভিযুক্ত ব্যক্তি সেখানে নির্মাণকাজ শুরু করলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্তকে এক মাসের মধ্যে জমি থেকে সকল স্থাপনা অপসারণের শর্তে মুচলেকা নেওয়া হয় এবং তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে প্রশাসন জানায়, সরকারি খাস জমি দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

One response to “বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা