• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name / ২৮০ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বড়াইগ্রাম প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে (৮ মার্চ) সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং সমতাভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃজুবায়ের জাহাঙ্গীর ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ। এসময় তিনি বলেন, একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন অপরিহার্য। নারী ও কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু এবং বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী প্রমুখ । বক্তারা নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ এবং নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা