• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, কাল ছিল তার বিয়ে! বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার প্রচারণা নিয়ে উত্তেজনা

লালপুরে স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ২৬৯ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ডেস্ক নিউজ:

নাটোরের লালপুর উপজেলায় স্বামীর উপর অভিমান করে মিম (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার শেখচিলান তার পিতার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মিম ওই এলাকার মোঃ শহিদুল ইসলামের মেয়ে। সে ওয়ালিয়া হাকিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলো।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১১ মাস পূর্বে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের আনসার আলীর ছেলে মো. আরিফ (২৭) এর সঙ্গে মিমের বিয়ে হয়। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এতে স্বামীর উপর অভিমান করে মিম তার গলায় জর্জেট ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা