• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

লালপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ২৫৪ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

ডেস্ক নিউজ:

নাটোরের লালপুরে দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার উত্তর লালপুর গ্রামে ‘লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত ওই মাদ্রাসা প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক কুপ্রস্তাব ও প্রলোভন দেখিয়ে ছাত্রকে বলাৎকার করে। ঘটনার পর ছাত্রের রক্তক্ষরণ শুরু হলে সে কাঁদতে কাঁদতে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে তার মা ও নানা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাবাসী গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক অভিযোগ অত্যন্ত দুঃখজনক এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা