• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

মাদকমুক্ত সমাজ গড়তে চাই” বড়াইগ্রামে আইন শৃঙ্খলা সভায় নব নির্বাচিত এমপি আব্দুল আজিজ

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে চাই । মাদক, জুয়ার বিরুদ্ধে সকল স্তরের মানুষকে সোচ্চার থাকতে হবে। মাদক ক্রেতা-বিক্রেতার তালিকা তৈরী করতে হবে।

এজন্য ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকাসক্তরা বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত হয়। তারা দেশের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটায়। তিনি আরো বলেন, সংখ্যা লঘু শব্দটা আমরা পরিহার করি। সমাজে হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা মানুষ, সবাই মিলে দেশের উন্নয়ন করতে চাই। সেক্ষেত্রে সকল কর্মকর্তা-কর্মচারীর সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত নাটোরের বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এম লুৎফর রহমান, অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসাইন, ইউপি চেয়ারম্যান আলী আকবর ও মমিন উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েতুর রেজা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু ধীরেন্দ্রনাথ সাহা, বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা