• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে পুড়ে ছাই শফিক কাঠিয়ার বাড়ি

Reporter Name / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":3,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বড়াইগ্রাম (নাটোর )প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কাচারী পাড়ায় পল্লী বিদ্যুতের মূল তার ছিঁড়ে বসত ঘরের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার মজিবুর কাঠিয়ার ছেলে মোঃ শফিক কাঠিয়ার বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে পল্লী বিদ্যুতের একটি মূল তার ছিঁড়ে সরাসরি শফিক কাঠিয়ার টিনশেড ঘরের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে স্পার্ক থেকে আগুনের সৃষ্টি হয় এবং প্রচণ্ড শব্দে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই পুরো ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের চালা, বিছানা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্যান, পোশাক, রান্নার সরঞ্জামসহ সকল গৃহস্থালি সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়ে আগে থেকেই অভিযোগ করা হলেও তা মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি পল্লী বিদ্যুৎ সমিতি- ২। ফলে এ ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ-এর গাফিলতিকেই দায়ী করছেন তারা।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন ও দ্রুত সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা