• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

নাটোরের বড়াইগ্রামে আদিবাসী হত্যা দিবস পালিত

Reporter Name / ৪৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও দাবি আদায়ের মধ্য দিয়ে আদিবাসী হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল জাতিগোষ্ঠীর তিন আদিবাসীকে গুলি করে হত্যার বিচার, আদিবাসীদের ভূমি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি যাদু কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মুন্ডা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র উরাঁও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য বুদুরাম মাল পাহাড়িয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী, বড়াইগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার দাস, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর সদর উপজেলা শাখার আহ্বায়ক বাবুল পাহান, বড়াইগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মোহন বাগদী ও সদস্য দিপংকর এক্কা প্রমুখ।

বক্তারা বলেন, “বাগদাফার্মে পুলিশের গুলিতে নিহত তিন আদিবাসী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। আদিবাসীদের ভূমি রক্ষা ও জীবনের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।”

তারা আরও বলেন, “আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও আদিবাসী মন্ত্রণালয় গঠনের দাবিও আজ সময়ের দাবি।”

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় পুলিশের গুলিতে তিনজন সাঁওতাল আদিবাসী নিহত হন। এরপর থেকেই দিনটিকে ‘আদিবাসী হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিভিন্ন আদিবাসী সংগঠন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা