• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ
ডিসেম্বরে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা: বড়াইগ্রামে সহকারী পরিচালক কবির উদ্দিন নাটোরে এক ডিলারের দুই হাজার লিটার পেট্রোল উধাও বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Reporter Name / ৩১৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমতায়” এই প্রতিপাদ্যকে ধারণ করে নাটোরের বড়াইগ্রামে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, নাটোর কাল্বের জেলা ব্যবস্থাপক কোরবান আলী, কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, বনপাড়া খ্রিষ্টান ক্রেডিট ইউনিয়নের যুগ্ম-সম্পাদক মিসেস পদ্মিনী কস্তা, সমবায় উদ্যোক্তা মি. রিউবার্ট রোজারিও ও শ্রীমতি মিনতি রায় প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক, সমবায়ী সংগঠনের সদস্যসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু কোরাইয়ার হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা