• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
ডিসেম্বরে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা: বড়াইগ্রামে সহকারী পরিচালক কবির উদ্দিন নাটোরে এক ডিলারের দুই হাজার লিটার পেট্রোল উধাও বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

বড়াইগ্রামে কবরস্থানের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name / ৩৩২ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়মনসিংহ পাড়া কবরস্থানের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ চলাফেরায় অক্ষম ছিলেন এবং কবরস্থানের পাশে বসবাস করতেন। অসুস্থতা ও প্রতিবন্ধকতার কারণে এলাকাবাসীই তার দেখভাল করতেন এবং নিয়মিত খাবার দিতেন। ধারণা করা হচ্ছে, গতরাতের কোনো এক সময়ে তিনি মারা যান। সকালে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধটি প্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা