• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে যুবদলের আলোচনা সভা — তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-দপ্তর সম্পাদক ও নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ওয়ালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

তরুণ প্রজন্মের উদীয়মান যুবনেতা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাখলুকাত হোসেন। সভা পরিচালনা করেন যুবদল নেতা মোঃ খোকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুস সালাম, মোঃ আরশাদ হোসেন, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ শাহিন আলম, ইব্রাহিম হোসেন, মোঃ জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী, সুধীজন ও মা-বোনেরা।

বক্তারা বলেন, তাইফুল ইসলাম টিপু নাটোর-১ আসনের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে এলাকার রাজনীতি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাইফুল ইসলাম টিপু সহ ২৪ এর গণঅদ্ভুত্থানে আহত ও নিহত শহীদদের জন্য দোয়া প্রার্থনা করে তাবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা