• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার নিরব বিপ্লব ঘটবে- মাওলানা রফিকুল ইসলাম খাঁন

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ৩২৫ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ডেস্ক নিউজ:
নাটোরের বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস চত্তরে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনারা লক্ষ্য করেছেন চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ সরকার গঠন করলে পাঁচ বছরের ব্যবধানে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক সক্ষমতা সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবো। বহির্বিশ্বের কাছে ভিক্ষা করার প্রয়োজন হবে না। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচন, গনহত্যাকারীদের বিচার, দুর্নীতিবাজদের বিচার ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এই পাঁচ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।

জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম।

এসময় বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খাঁন, অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি, অধ্যাপক মোঃ সাদেকুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোঃ সাইদুর রহমান , নাটোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহ: সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, গুরুদাসপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন, উদ্বোধন ও আসন গ্রহণ ব্যাজ পরিধান, ও ঘোষণায় উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম পাটোয়ারী দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা