• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name / ৩৫৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ডেস্ক নিউজ:
‘সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দূর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নাটোরের বড়াইগ্রামে দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকস দল বিভিন্ন ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতা মূলক মহড়া দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় ফায়ার কর্মীদের সহযোগিতায় অগ্নি নির্বাপন মহড়ায় সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী।

দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও  বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা