• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালপুরের যুবকের কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় জিডি! বড়াইগ্রামে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নাটোরের পুকুর থেকে লালপুরের এক যুবকের মরদেহ উদ্ধার

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ৭৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ডেস্ক নিউজ:

নাটোরের পুকুর থেকে মোটরসাইকেলসহ সুজন কুন্ডু (৩০) নামে লালপুরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন একই জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি হিন্দুপাড়া এলাকার সুনিল কুন্ডুর ছেলে।

তিনি ওয়ালিয়া বাজারের মতিউর রহমান মার্কেটে ইলেকট্রনিক মেকানিকের কাজ করতেন।

সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সুজন কুন্ডু গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা