• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ

Reporter Name / ২৭৭ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

বস্তুনিষ্ঠ সংবাদই আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নাটোরের বড়াইগ্রামে আত্মপ্রকাশ করল, বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাব। তরুণ সাংবাদিকদের উদ্যোগে গঠিত এ সংগঠন সাংবাদিকদের পেশাদারিত্ব, সমন্বয় ও তথ্য বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছেন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. এহসানুল হক মিলন, মো. হাবিবুর রহমান ও শওকত আলম। সদস্য সচিব হয়েছেন আলম আলী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ফরহাদ হোসেন, রাব্বি হাসান, রাশিদুল ইসলাম শাওন, এম এ মোতালেব, শাহিন আলম ও আলমগীর হোসেন।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান শুভেচ্ছা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনে তরুণ প্রজন্মের সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন এই প্রেসক্লাব তাদের পেশাগত বিকাশের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এছাড়া নাটোর জেলা ও বড়াইগ্রাম উপজেলার সিনিয়র সাংবাদিকরাও নবগঠিত প্রেসক্লাবের প্রশংসা করে বলেন, সত্য ও নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরাই হবে এ ক্লাবের মূল লক্ষ্য। তরুণদের এই উদ্যোগ সাংবাদিকতায় একটি ইতিবাচক ধারা সৃষ্টি করবে।সুধীজনের মতে, নতুন এ প্রেসক্লাব স্থানীয় সংবাদ কাভারেজের মানোন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা