• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রামে ছাত্র শিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ৪৩৯ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বড়াইগ্রাম ( নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ আগষ্ট) সকালে উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক মিলানায়তনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির বনপাড়া সাথী শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মোহাইমিন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বনপাড়া সাথী শাখার সভাপতি বায়েজিদ বোস্তামী বাদলের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলামিন হোসেন আদিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, পৌর আমীর মহি উদ্দিন মীর , নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি প্রমুখ ‌।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট দুইশত বাইশ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্যাকেজ তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা