• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

লালপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক 

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ২৯৬ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ডেস্ক নিউজ:

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে নিজ সয়ন কক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেন (৩২) এর স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে কন্যা। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে একাই ছিলেন নিলা বেগম, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নীলা বেগমের শাশুড়ি মোছাঃ মর্জিনা বেগম(৫০) কে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শশুর মোঃ খোশবার হোসেন পলাতক রয়েছে।

নিহতের একাধিক নিকট আত্মীয় জানান, নীলা বেগমকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং হত্যার পরে তাকে ঝুলিয়ে আত্মহত্যা বলা হচ্ছে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা