• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে আলোচিত শিশু আবিরের হত্যাকারীদের বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ১৪৪ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ডেস্ক নিউজ: 

নাটোরের বড়াইগ্রামে আলোচিত শিশু আবির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত অন্য আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে বনপাড়া মহিষভাঙ্গা শিশু আবিরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার ও এলাকাবাসী।

এসময় আবিরের বাবা-মা তাদের বক্তব্যে বলেন, তৃতীয় শ্রেনীতে পড়ুয়া একটি শিশু একা কখনোই আবিরকে হত্যা করতে পারে না। এই হত্যাকাণ্ডের সাথে অবশ্যই ওই খুনির পরিবার জড়িত রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আমার সন্তানকে হত্যা করা হয়েছে, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তে প্রশাসনের গাফিলতি আছে এমন অভিযোগ দিয়ে তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তারা আরো বলেন, বর্তমানে আমরাও নিরাপত্তাহীনতায় রয়েছি। কোন এক অদৃশ্য কারণে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি, যেন আমার সন্তানের হত্যাকারীরা কেউ রক্ষা না পায়।

উল্লেখ্য, গত ২৬শে জুন উপজেলার মহিষভাঙ্গা এলাকার নির্মাণাধীন বনলতা মসলা ফ্যাক্টরির পরিত্যক্ত মাঠে নৃশংসভাবে হত্যা করে ভুট্টার গাছ দিয়ে ঠেকে রাখা হয় নয় বছর বয়সি অবুঝ শিশু আবির কে। বাড়ি থেকে নিখোঁজের ছয় ঘন্টা পর আবিরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত আবিরের প্রতিবেশী ১২ বছর বয়সী অপর এক শিশুকে গ্রেফতার করা হয়। বর্তমানে পিবিআই কে এই মামলার তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা