• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম বড়াইগ্রামে প্রায় ২২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, আটক এক নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩ বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে লালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লালপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ১৯৮ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল দশটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেয় সকল জেলা ও উপজেলা। তারই অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। এসময় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে শপথ বাক্য পাঠ করা হয়।

শপথ গ্রহণ শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মাঝগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, জুলাই যোদ্ধা মাহবুব হোসেন ও সাদিকুন্নাহার শান্তা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, সুধীজন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্তরের সুবিধা ভোগী নারী ও পুরুষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা