• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে ৩৬ জুলাই উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বড়াইগ্রামে ‘বনলতা প্রেসক্লাব’-এর ১৮ সদস্যের কমিটি গঠন কাদামাখা পথ পেরিয়ে জাতীয় ফুটবলে সেরার স্বীকৃতি, লালপুরের ফারিহা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ বন্ধুত্বের টানে চীনা নাগরিক বড়াইগ্রামে নাটোরে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Stap voor Stap De Vox Casino Reload Bonus Activeren van in Nederland বিশ্বকাপের আমেজে বড়াইগ্রামে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ বড়াইগ্রামে উচ্চ আদালত অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা,বাধা দেয়ায় বৃদ্ধ বাবা-মা ও ছেলেকে পিটিয়ে জখম

বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার সেরা করদাতাদের সম্মাননা প্রদান

দেলোয়ার হোসেন লাইফ, নির্বাহী সম্পাদক / ৩১১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ডেস্ক নিউজ: 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌরসভা হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বনপাড়া পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাটোর জর্জ কোর্টের স্পেশাল পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নুর কচি, জেলা জামায়াতের সহ-সম্পাদক ও নাটোর -৪ আসনের মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ ওয়ালিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু সহ বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও পৌর সূধীজন।

অনুষ্ঠান শেষে বনপাড়া পৌরসভার সেরা করদাতা ব্যাক্তি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা