• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন বড়াইগ্রামের বনপাড়ার কৃতি সন্তান- মাহমুদুল হাসান মেমন লালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু লালপুরে সাংবাদিককে মারধরের ঘটনা অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বড়াইগ্রামে খাস জমি দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি লালপুরের ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লালপুরে যুব সমাজের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, কাল ছিল তার বিয়ে! বড়াইগ্রামে নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার প্রচারণা নিয়ে উত্তেজনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন নাটোর-১ আসনে বিএনপির একাধিক, জামায়াতের একক প্রার্থী মাঠে

Reporter Name / ৮০২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ফজলুর রহমান,স্টাফ রিপোর্টার:
আগামী সংসদ নির্বাচনের দিন-তারিখ ঠিক না হলেও আগাম ভোটের তৎপরতা শুরু হয়েছে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ইতোমধ্যেই নির্বাচনের মাঠে নেমে পড়েছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। নানাভাবে নির্বাচনি এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা।

এই আসনটিতে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছে। তবে জামায়াতের কেন্দ্র থেকে আগেই একক প্রার্থীতা ঘোষণা করেছে দলটি। এছাড়াও মাঠে গণসংযোগ করতে দেখা গেছে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী। অন্যান্য দলের নেতা ও সম্ভাব্য প্রার্থীদের তেমনভাবে মাঠে দেখা যায়নি। অন্যদিকে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কমিটিই দিতে পারেনি নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জানা গেছে, বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দলের কারণে একাধিক প্রার্থী হয়েছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ভোটের মাঠে সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে কৌশলী ভুমিকায় নড়েচড়ে বসছে জামায়াতে ইসলামী। এদিকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও নির্বাচন এলে দলীয় মনোনীত প্রার্থীর সাথে একাত্মতা ঘোষণা করতে পারে বলে মনে করছেন বিএনপির তৃণমূলের নেতারা।

বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই আসনটিতে সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচেনে অংশ নেয় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিণী কামরুন্নাহার শিরীন, সেই বিতর্কিত নির্বাচনে তিনি পরাজিত হন। তবে গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে অস্তিত্বহীন হয়ে পড়েছে বিগত দিনে মাঠ দাপিয়ে বেড়ানো পতিত আওয়ামিলীগ জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোট।

এদিকে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে নিজ এলাকায় এসেছিলেন রাজনৈতিক দলের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

এই আসনের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত সরকারের আমলের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে শুধু প্রতীক দেখে নয় সৎ, যোগ্য, দূর্নীতিমুক্ত ক্লিন ইমেজের প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের সংসদীয় এলাকায় বিভিন্ন সভা-সমাবেশ, গণসংযোগ এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল ও তার ভাই পটলের ছেলে জেলা বিএনপির সদস্য ডা: ইসাসির আরশাদ রাজন রয়েছেন।
এবং বিএনপির কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু। নাটোর জেলার এবি পাটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এএসএম মোকাররেবুর রহমান নাসিম। অন্যদিকে জামায়াতের একক প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাও: আবুল কালাম আজাদ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা